গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর ওভাল অফিসে ট্রাম্পের হাতে তুলে দেওয়া চিঠিতে রাব্বি অ্যারন টেইটেলবাম লেখেন যে শুধু ইহুদি ধর্মাবলম্বী হওয়ার কারণে ইসরায়েল বা নেতানিয়াহু মার্কিন নাগরিক ইহুদিদের প্রতিনিধিত্ব করতে পারেন না; বরং ইহুদি ধর্ম ও তাওরাতই তাদের বন্ধনের ভিত্তি, কোনো বিদেশি রাজনৈতিক আনুগত্য নয়।
ইসরায়েলের ২০১৮ সালের ‘জাতিরাষ্ট্র আইন’ ও জায়নবাদী সংজ্ঞা প্রত্যাখ্যান করে তিনি উল্লেখ করেন, ইসরায়েলের যুদ্ধ, সীমান্ত, সামরিক ও পররাষ্ট্রনীতি মার্কিন ইহুদিদের স্বার্থের প্রতিনিধিত্ব করে না এবং যুক্তরাষ্ট্রের ইহুদিদের সঙ্গে ইসরায়েলকে এক করে দেখলে ‘দ্বৈত আনুগত্যের’ অভিযোগ জোরালো হয়।
ইহুদি নববর্ষ রোশ হাশানার আগে অনুষ্ঠিত ওই বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন; পাশাপাশি এই সাক্ষাৎ স্যাটমার আন্দোলনের দুই প্রতিদ্বন্দ্বী ভাই অ্যারন টেইটেলবাম ও রাব্বি জালমান লেইব টেইটেলবামের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে বিরল পুনর্মিলনের সুযোগ তৈরি করে।



