মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
খেলা

দেশে ফিরলেন রিশাদ-রানা

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। শনিবার (১০ মে) একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই দুই ক্রিকেটার। পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ। অন্যদিকে রানাকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি। তবে পাকিস্তান ও ভারতের সংঘাতের মধ্যে লাহোরের রাওয়ালপিন্ডিতে আটকা পড়েছিলেন তারা। সেখান থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সহায়তায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয় রিশাদ-নাহিদসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের। সেখান থেকে দেশের বিমান ধরেন বাংলাদেশের দুই ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ ও পেশাওয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে যান নাহিদ। ভারতের সঙ্গে সংঘাতের জেরে পিএসএল স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি। এমন অবস্থায় বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিমানে তাদের দুবাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পিসিবি। রিশাদ ও নাহিদের সঙ্গে দেশে ফিরেছেন পিএসএল কাভার দিতে যাওয়া বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও।

দেশে ফিরলেন রিশাদ-রানা

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশ জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। শনিবার (১০ মে) একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন এই দুই ক্রিকেটার।

পিএসএলের এবারের আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ। অন্যদিকে রানাকে দলে নিয়েছিল পেশোয়ার জালমি। তবে পাকিস্তান ও ভারতের সংঘাতের মধ্যে লাহোরের রাওয়ালপিন্ডিতে আটকা পড়েছিলেন তারা। সেখান থেকে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সহায়তায় বিশেষ বিমানে করে রাওয়ালপিন্ডি থেকে সংযুক্ত আরব আমিরাতে নিয়ে যাওয়া হয় রিশাদ-নাহিদসহ পিএসএল খেলতে যাওয়া বিদেশি ক্রিকেটারদের।

সেখান থেকে দেশের বিমান ধরেন বাংলাদেশের দুই ক্রিকেটার। লাহোর কালান্দার্সের হয়ে রিশাদ ও পেশাওয়ার জালমির হয়ে খেলতে পাকিস্তানে যান নাহিদ। ভারতের সঙ্গে সংঘাতের জেরে পিএসএল স্থগিত করতে বাধ্য হয়েছে পিসিবি। এমন অবস্থায় বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ বিমানে তাদের দুবাইয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে পিসিবি। রিশাদ ও নাহিদের সঙ্গে দেশে ফিরেছেন পিএসএল কাভার দিতে যাওয়া বাংলাদেশের দুই ক্রীড়া সাংবাদিকও।

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz