মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আইন ও আদালত

ট্রাইব্যুনালে আজ হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় কিংবা কোটি কোটি টাকা লেনদেন হচ্ছে’—এমন মন্তব্যের ব্যাখ্যা দিতে সোমবার (২৩ নভেম্বর ২০২৬) ট্রাইব্যুনালে হাজির হচ্ছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেলে আজ এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ট্রাইব্যুনালে আজ হাজির হচ্ছেন ব্যারিস্টার ফুয়াদ

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবি পার্টির একটি অনুষ্ঠানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে ‘বস্তায় বস্তায় লেনদেন হচ্ছে’ বলে মন্তব্য করেছিলেন দলটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে এলে গত ১ নভেম্বর আদালত অবমাননার অভিযোগে স্বপ্রণোদিত হয়ে (সুয়োমোটো নোটিশ) তাঁকে তলব করা হয় এবং ৪ নভেম্বর সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ থাকায় নির্ধারিত দিনে ট্রাইব্যুনালে উপস্থিত হতে পারেননি ব্যারিস্টার ফুয়াদ। পরবর্তীতে তাঁর আইনজীবী ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, ব্যারিস্টার সানী আবদুল হক ও অ্যাডভোকেট মতিয়ার রহমানের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১ আজ ২৩ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। সে অনুযায়ী আজ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেবেন তিনি।

আইন ও আদালত
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz