মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
আইন ও আদালত

হাইকোর্টে চলছে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা

মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দম্পতি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও জেল আপিলের রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা শুরু হয়।

হাইকোর্টে চলছে সাত বছরের শিশু রামিসা হত্যা মামলার রায় ঘোষণা

বাংলা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চে মঙ্গলবার সকাল ১০টা ৩৮ মিনিটে রায় পড়া শুরু হয়। এর আগে সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত মঙ্গলবার রায়ের জন্য দিন নির্ধারণ করেছিলেন।

উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি ভাড়া বাসায় শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়। পুলিশ অভিযান চালিয়ে স্বপ্না ও নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২৫ মে অভিযোগপত্র দাখিলের পর ১ জুন অভিযোগ গঠন, ২ জুন ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং ৭ জুন ট্রাইব্যুনাল দুজনকেই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর ও জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ ভুক্তভোগীর উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারিক আদালত। সেই দণ্ড অনুমোদনের জন্য মামলাটি হাইকোর্টে আসে।

আইন ও আদালত
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz