মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

ক্যান্সারে আক্রান্ত স্ত্রী, নিজের দুই কিডনিতেও জটিলতা; তবুও মানুষের জন্য স্বপ্ন বুনে চলেছেন জুয়েল রানা

নিজের দুই কিডনিতে জটিলতা ও স্ত্রীর ক্যানসারের চিকিৎসার মতো কঠিন বাস্তবতার মধ্যেও প্রকৃতি, গ্রামবাংলা ও সাধারণ মানুষের গল্প তুলে ধরে চলেছেন জনপ্রিয় কনটেন্ট নির্মাতা জুয়েল রানা। ‘চিত্ত মিডিয়া’ প্ল্যাটফর্মের মাধ্যমে অল্প সময়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পাওয়া এই নির্মাতা জীবনানন্দ দাশের সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে দীর্ঘস্থায়ী আবেদনসম্পন্ন কনটেন্ট তৈরিতে নিবেদিত। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাতের সুযোগ পেয়েছেন তিনি।

ক্যান্সারে আক্রান্ত স্ত্রী, নিজের দুই কিডনিতেও জটিলতা; তবুও মানুষের জন্য স্বপ্ন বুনে চলেছেন জুয়েল রানা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আইন পেশা ও ব্যাংকের ব্যবস্থাপকের দায়িত্ব ছেড়ে নিজের ভালো লাগা থেকে কনটেন্ট নির্মাণে যুক্ত হন জুয়েল রানা। ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি ‘চিত্ত মিডিয়া’ শুরু করার পর অল্প সময়ে ফেসবুকে তাঁর অনুসারীর সংখ্যা ৫৭ লাখ ছাড়িয়েছে এবং ইউটিউবেও রয়েছে উল্লেখযোগ্য দর্শক। তবে তাঁর দুই কিডনিতে সমস্যা থাকায় প্রতিদিন গড়ে ১০ থেকে ১১টি ওষুধ খেতে হয় এবং শারীরিক সীমাবদ্ধতায় অনেক সময় কাজে পৌঁছাতে দেরি হলে পেছনের দুই সহকর্মী তাঁকে সহায়তা করেন। পাশাপাশি স্ত্রী ক্যানসারে আক্রান্ত হওয়ায় চিকিৎসা ও পারিবারিক দায়িত্ব সামলে কাজ চালিয়ে যেতে হচ্ছে তাঁকে।

জুয়েল রানার কনটেন্টে শীতের কুয়াশা, সরিষার মাঠ, কৃষকের সংগ্রাম ও গ্রামীণ জীবনের গল্প উঠে আসে, যেখানে কবি জীবনানন্দ দাশের সাহিত্য তাঁর অন্যতম অনুপ্রেরণা। সাময়িক জনপ্রিয়তার চেয়ে পাঁচ যুগ পরও আবেদন ধরে রাখার মতো কাজ ও মানোন্নয়নে গুরুত্ব দেন তিনি এবং বিজ্ঞাপন ও বাণিজ্যিক ক্ষেত্রে বিবেক ও মূল্যবোধে অটল থাকতে চান।

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে সাক্ষাতের সুযোগ পাওয়ায় এবং প্রধানমন্ত্রীর নিয়মিত কনটেন্ট দেখার বিষয়ে জেনে নিজেকে সৌভাগ্যবান মনে করলেও কোনো রাজনৈতিক দলে যুক্ত না হয়ে সবার জন্য নিরপেক্ষভাবে কাজ করার কথা জানিয়েছেন জুয়েল। নতুনদের উদ্দেশে তিনি নিয়মিত পড়াশোনা, পরিশ্রম ও সৃজনশীলতার ওপর জোর দিয়ে হুট করে স্থায়ী চাকরি না ছাড়ার পরামর্শ দিয়েছেন।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz