মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
খেলা

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে মাঠে নামবে দু'দল।

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালের সময়সূচি ও সমীকরণ চূড়ান্ত হয়েছে। আসরের প্রথম সেমিফাইনালে আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডের টার্ফ-২ মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে ১০১ রানে হারিয়ে টানা তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র শীর্ষস্থান অর্জন করে পাকিস্তান। এর আগে তারা সংযুক্ত আরব আমিরাত ও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অন্যদিকে, গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হিসেবে শেষ চারে স্থান করে নেয় বাংলাদেশ।

এদিকে, একই দিনে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় সেমিফাইনালে আল আমেরাতের টার্ফ-১ মাঠে মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-র চ্যাম্পিয়ন আফগানিস্তান এবং গ্রুপ ‘এ’-র রানার্সআপ ভারত। সেমিফাইনালের জয়ী দল দুটি আগামী ১৪ নভেম্বর একই ভেন্যুতে ফাইনাল খেলায় মুখোমুখি হবে

খেলা
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz