মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪১৯

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হাম উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩০৪ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪১৯ জন আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ১৩০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,৪১৯

শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৭১ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৪৮ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে মোট হাম উপসর্গের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ২৫ হাজার ২৮ জনে।

হাসপাতাল ও সুস্থতার পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ১০ হাজার ৪০১ জন।

মৃত্যুর তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে সামগ্রিকভাবে ১৫ মার্চ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে ১ হাজার ১৯৯ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনসহ সর্বমোট ১ হাজার ৩০৪ জন প্রাণ হারিয়েছেন।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz