মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
বিশ্ব

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

রাডার ও যোগাযোগব্যবস্থায় কারিগরি অস্থিতিশীলতার কারণে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার প্রায় চার ঘণ্টা পর আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং রাত ৮টা ১৫ মিনিটে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

৪ ঘণ্টা পর বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

য়টার্স ও বিবিসির প্রতিবেদন অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়া এবং সেখান থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করে। এর ফলে হাজার হাজার ফ্লাইট স্থগিত হয়ে যায় এবং বিমানবন্দরগুলোতে হাজার হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।

রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা খুলে দেওয়ার পর জানানো হয়, এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রম সচল রয়েছে। তবে বিকেলের এই জটিলতার রেশ আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যে কারণে চলতি সপ্তাহান্তের ফ্লাইট সূচি পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো উল্লেখ করে তা আধুনিকায়নের জন্য কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানানো হয়েছে। অন্যদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন স্পষ্ট করেছেন যে, এই বিভ্রাটের পেছনে কোনো সাইবার হামলা বা মাইক্রোসফটের সাম্প্রতিক প্রযুক্তিগত বিভ্রাটের কোনো সম্পর্ক নেই।

বিশ্ব
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz