মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

বেতন বৃদ্ধি ও মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবি এবং এক নারী শ্রমিকের মৃত্যুর গুজবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে চলা এই বিক্ষোভের কারণে দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা।

বেতন বৃদ্ধি ও মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

শনিবার সকাল সোয়া ৯টার দিকে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার অন্তত আট থেকে দশটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দেওয়ার পর হঠাৎ কারখানা থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। জানা গেছে, পূর্বের একটি আন্দোলনে আহত এপেক্স কারখানার এক নারী শ্রমিকের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং বেতন বৃদ্ধির দাবি সামনে রেখে মহাসড়ক অবরোধ করেন।

অবরোধের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে এবং সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিল্প পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়ে শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছে।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানিয়েছেন, মূলত বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করেই সাত-আটটি কারখানার শ্রমিকরা গুজব ছড়িয়ে এই অবরোধ কর্মসূচি পালন করছেন, যার ফলে কয়েক ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz