মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

পায়ুপথে ১ হালি সোনার ডিম ও অন্তর্বাসে পেস্ট, শাহজালালে কোটি টাকার সোনা উদ্ধারসহ পাচারকারী গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব কায়দায় শরীরের সংবেদনশীল স্থান তথা পায়ুপথে ৪টি ডিম্বাকৃতির বস্তু ও অন্তর্বাসে পেস্ট লুকিয়ে সোনা পাচারের সময় হাসান মিয়া (সংযুক্ত আরব আমিরাত ফেরত) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) ভোরে কাস্টমস ও গোয়েন্দা কর্মকর্তাদের অভিযানে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা মূল্যের প্রায় এক কেজি ওজনের স্বর্ণসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

পায়ুপথে ১ হালি সোনার ডিম ও অন্তর্বাসে পেস্ট, শাহজালালে কোটি টাকার সোনা উদ্ধারসহ পাচারকারী গ্রেপ্তার

রোববার ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৪২ ফ্লাইটে ঢাকায় পৌঁছান চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা হাসান মিয়া। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোপন সংবাদের ভিত্তিতে তাঁর ওপর বিশেষ নজরদারি চালানো হয়। বিমানবন্দরে এক্স-রে পরীক্ষার মাধ্যমে তাঁর পায়ুপথে স্বর্ণসদৃশ বস্তু থাকার বিষয়টি নিশ্চিত হন কর্মকর্তারা।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাঁর পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ‘সোনার ডিম’ এবং পরিহিত অন্তর্বাসের কাপড়ে মাখানো প্রায় ১০০ গ্রাম স্বর্ণসদৃশ পেস্ট উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত বস্তুগুলোর মোট ওজন প্রায় এক কেজি। তবে উদ্ধারকৃত বস্তুগুলোর প্রকৃত বিশুদ্ধতা ও স্বর্ণের পরিমাণ ল্যাবরেটরি পরীক্ষার পরই নিশ্চিত হওয়া যাবে। কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের ধারণা, এই চোরাচালানের পেছনে কোনো সংঘবদ্ধ আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে এবং তাদের ধরতে অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ চলছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz