মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

অফিস শেষে বাসায় ফেরেননি বিচারক শেখ ফারহান নাদীম, মোবাইল ফোন বন্ধ রেখে নিখোঁজ

বরিশালের মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতের বিচারক শেখ ফারহান নাদীম মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ রয়েছেন। বুধবার আদালতের কার্যদিবসে তিনি উপস্থিত না থাকায় বিষয়টি জানাজানি হয় এবং বিচারক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অফিস শেষে বাসায় ফেরেননি বিচারক শেখ ফারহান নাদীম, মোবাইল ফোন বন্ধ রেখে নিখোঁজ

পরিবারের বরাত দিয়ে আদালত সূত্র জানায়, মঙ্গলবার অফিস শেষ করার পর বিচারক শেখ ফারহান নাদীম আর বাসায় ফেরেননি। খোঁজ নিয়ে জানা গেছে, মঙ্গলবার বিকেলে নগরীর সদর রোড ও বাংলাবাজার এলাকায় তাঁকে শেষবারের মতো দেখা গিয়েছিল। ওই সময় তাঁর মুখে মাস্ক ছিল এবং তিনি রিকশায় যাতায়াত করছিলেন।

ঘটনার প্রশাসনিক কর্মকর্তা মো. মঞ্জুর মোরশেদ জানান, বিচারকের নিখোঁজ হওয়ার বিষয়টি শুনে তাঁরা খোঁজাখুঁজি শুরু করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানান, এখনো থানায় লিখিত জিডি না হলেও পুলিশ তাঁর অবস্থান শনাক্ত ও উদ্ধারে কাজ করে যাচ্ছে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz