স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে মাঠে নামলে মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডে থানার অবকাঠামো বা নথিপত্রের কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন বা থানা পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




