মূল খবরে যান

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬৯ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

দুই বছরের বেশি সময় ভারতে নির্বাসনে থাকা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে দেশে ফেরার পরিকল্পনা করছেন এবং এ জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইনসে যাত্রার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বার্তা সংস্থা রয়টার্সকে এক বিবৃতিতে এ তথ্য জানান তার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী। বাতিল হওয়া পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করা সরকারের দায়িত্ব বলে বিবৃতিতে দাবি করা হয়।

১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের বিজয়ের দিন অর্থাৎ আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা। বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের বিমানেই শেখ হাসিনাকে ভারতে নেওয়া হয়েছিল এবং সংবিধানের পরিপন্থীভাবে নির্বাসনে পাঠানো হয়েছে দাবি করে এখন দিল্লি থেকে ঢাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসে তার ফেরার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ মাসের শুরুতে বাতিল হয়ে যাওয়া পাসপোর্ট ও অন্যান্য নথির জন্য আবেদন করার পর থেকে দেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা বেড়েছে এবং এই প্রথম দেশে ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা। এ বিষয়ে বাংলাদেশ সরকারের কোনো মুখপাত্র তাৎক্ষণিক মন্তব্য না করলেও এর আগে রোববার এক বাংলাদেশি মন্ত্রী রয়টার্সকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে এবং বিমান পাঠানো নিয়ে ভারতের সঙ্গে কোনো সরকারি আলোচনা হয়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্রনেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানে জাতিসংঘের তথ্যমতে প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হন এবং প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz