দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে বেলা ১১টা ৩০ মিনিটে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করবেন।
সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখার পাশাপাশি অনুশীলনস্থলে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। বিশেষ এই যৌথ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে; মহড়া পরিদর্শন শেষে আজ বিকেলে হেলিকপ্টারে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।




