মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
সারাদেশ

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক


আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে হাতাহাতি, হাসপাতালে ২ যুবক

ঝিনাইদহ সংবাদদাতা:

ঝিনাইদহে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে আহত এক যুবক। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা- ব্রাজিল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন।

৭ জুলাই মঙ্গলবার রাতে বিশ্বকাপের রাউন্ড ১৬ এর আর্জেন্টিনা-মিশর ম্যাচ শেষে উপজেলার চাচড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- ব্রাজিল সমর্থক মামুন হোসেন (২২) ও আর্জেন্টিনা সমর্থক সামাউল ইসলাম (২৩) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার টান টনা উত্তেজনাপূর্ণ খেলা শেষে চাচড়া গ্রামের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতি হাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। তবে এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত সামাউল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মামুন হাসপাতালে ভর্তি রয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz