মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
রাজনীতি

৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান

৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। ওই দিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর মিরপুরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় এ কর্মসূচির কথা জানান মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

তিনি জানান, শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান পায়ে হেঁটে অংশ নেবেন। এ কর্মসূচি ঘিরে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

মতবিনিময় সভায় শফিকুল ইসলাম খান মিল্টন বলেন, বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ ব্যক্তিগত সুবিধা নেওয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন—এমন ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

এ ছাড়া যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠার দায়িত্ব নিয়েছেন, তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন বিএনপির এই নেতা।

এসইও শিরোনাম: ৭ নভেম্বর বিএনপির শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন তারেক রহমান

মেটা বিবরণ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর বিকেল ৩টায় নয়াপল্টন থেকে শোভাযাত্রা করবে বিএনপি। এতে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কীওয়ার্ড: ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, বিএনপির শোভাযাত্রা, তারেক রহমান, নয়াপল্টন, শফিকুল ইসলাম খান মিল্টন

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz