মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬৬২

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে একদিনে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৫৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আরো ৬০৪ জনকে। এ সময় পুলিশ অপরাধীদের কাছে থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বলে জানা গেছে।

পুলিশের বিশেষ অভিযানে একদিনে গ্রেপ্তার ১৬৬২

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করে জানান, গত একদিনে সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত এক হাজার ৫৮ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয় ৬০৪ জনকে। মোট গ্রেপ্তার করা হয়েছে এক হাজার ৬৬২ জনকে।

তিনি আরো জানান, অভিযানে একটি ওয়ান শুটারগান (এলজি) উদ্ধার করা হয়েছে। বিশেষ এ অভিযান চলবে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz