মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
রাজনীতি

শেখ হাসিনার অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার, গণমাধ্যমের সমালোচনায় প্রেস মিনিস্টার

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পাঠানো একটি আইনি অনুরোধপত্রকে গণমাধ্যমে 'আবেদন' হিসেবে অপপ্রচার ও ভুল শিরোনামে সংবাদ পরিবেশনের তীব্র সমালোচনা করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান। এক ফেসবুক পোস্টে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ত্যাগ করে চটকদার ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শেখ হাসিনার অনুরোধকে ‘আবেদন’ হিসেবে প্রচার, গণমাধ্যমের সমালোচনায় প্রেস মিনিস্টার

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর জন্য প্রেরিত একটি সাধারণ অনুরোধপত্রকে দেশীয় গণমাধ্যমে 'আবেদন' হিসেবে চালিয়ে দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনা করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার ও সাংবাদিক সাইদুর রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি জানান, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠায়। যেখানে শেখ হাসিনার বাতিলকৃত পাসপোর্ট ও এনআইডির স্থানে নতুন পাসপোর্ট প্রদানের অনুরোধ জানানো হয়। কিন্তু চিঠিতে শেখ হাসিনার নিজস্ব কোনো আনুষ্ঠানিক ‘আবেদন’ না থাকা সত্ত্বেও দেশীয় গণমাধ্যমগুলো বিদেশি খবরের সূত্র ধরে ভুল ও চটকদার শিরোনামে নিউজ পরিবেশন করেছে।

প্রেস মিনিস্টার বলেন, যাচাই-বাছাই ছাড়া চটকদার শিরোনামে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো পেশাদার সাংবাদিকতার লক্ষণ নয়। "সূত্র মতে" কিংবা "জানা গেছে"—এই ধরনের সনাতনী ও অনুমানভিত্তিক সংবাদচর্চা এবং ভিউ-কেন্দ্রিক সাংবাদিকতা সমাজের জন্য ক্ষতিকর। তিনি মূলধারার সংবাদমাধ্যমগুলোকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্যের ওপর ভিত্তি করে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz