মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

পাঠ্যবই ছাপায় গতি, বাড়তি নজরদারি ২৩ প্রেসে

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজে রেকর্ড গতি এসেছে। এরই মধ্যে প্রাথমিকের প্রায় ৯৮ শতাংশ এবং মাধ্যমিকের ৭০ শতাংশ বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। ২৭টি প্রেসের কাজ শতভাগ শেষ হলেও মান বজায় রেখে নির্দিষ্ট সময়ে বাকি কাজ শেষ করতে ২৩টি প্রেসে বিশেষ নজরদারি বাড়িয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।

পাঠ্যবই ছাপায় গতি, বাড়তি নজরদারি ২৩ প্রেসে

আগের বছরগুলোতে নতুন শিক্ষাবর্ষের বই পেতে শিক্ষার্থীদের ফেব্রুয়ারি-মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হলেও ২০২৭ শিক্ষাবর্ষে সেই চিত্র বদলে গেছে। এবারের ৩১ কোটি পাঠ্যবইয়ের মধ্যে প্রাথমিকের প্রায় ৯৮ শতাংশেরও বেশি বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। এনসিটিবি সূত্রে জানা গেছে, প্রাক্‌-প্রাথমিকের শতভাগ এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত সার্বিকভাবে প্রাথমিক স্তরে বই সরবরাহের হার ৯৮.২৪ শতাংশ। এছাড়া মাধ্যমিক স্তরে বই সরবরাহের হার দাঁড়িয়েছে ৭০.৩১ শতাংশ। ২৭টি প্রেস ইতিমধ্যেই তাদের শতভাগ কাজ সম্পন্ন করেছে।

তবে আশাব্যঞ্জক চিত্রের পাশাপাশি ২৩টি ছাপাখানার কাজ নিয়ে কিছুটা উদ্বেগ রয়েছে এনসিটিবির। অতিরিক্ত কাজের চাপে যাতে কেউ নিম্নমানের কাগজ ব্যবহার করতে না পারে এবং নির্ধারিত সময়ে কাজ শেষ হয়, সে জন্য এসব প্রেসকে বিশেষ নজরদারির আওতায় আনা হয়েছে। গত ৪ নভেম্বর থেকে এনসিটিবির তিনজন সদস্য ও সচিবের সমন্বয়ে এই বিশেষ মনিটরিং পরিচালিত হচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী কিছু প্রেসের কাজের শেষ সময়সীমা ৯ ডিসেম্বর এবং ৩-৪টি প্রেসের কাজ ডিসেম্বরে গড়ালেও ৩০ নভেম্বরের মধ্যে সিংহভাগ কাজ শেষ করার আশাবাদ ব্যক্ত করেছেন এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মাওলা। উল্লেখ্য, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রায় দুই হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে মোট ৩০ কোটি ৬১ লাখ ৯৮ হাজার ১০১ কপি বই ছাপানো হচ্ছে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz