জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এর বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে বর্তমানে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সম্মেলンの ফাঁকে স্থানীয় সময় মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী ও দেশটির ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান।
সাক্ষাতের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন এমিন এরদোয়ান। সেখানে তিনি ডা. জুবাইদা রহমানের সঙ্গে তোলা একটি ছবিও প্রকাশ করেন।
এদিকে, একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি এই উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




