মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ধাপভিত্তিক তফসিল নির্ধারণে আগামী ১৬ নভেম্বর কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। সভায় স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন ও বিতরণসংক্রান্ত বিষয়েও আলোচনা হবে।

কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি

কোন ইউনিয়ন পরিষদে (ইউপি) কবে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা নির্ধারণে আগামী ১৬ নভেম্বর কমিশন সভা করবে নির্বাচন কমিশন (ইসি)। এ বৈঠকে স্মার্ট এনআইডি নিয়েও আলোচনা হবে।

বুধবার (১১ নভেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে চার নির্বাচন কমিশনারও উপস্থিত থাকবেন।

বৈঠকের আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। এর একটি হলো পাঁচ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি। অপরটি হলো স্মার্ট এনআইডি কার্ড উৎপাদন, পারসোনালাইজেশন ও বিতরণের জন্য পারসোনালাইজেশন সেন্টারসংক্রান্ত বিষয়।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ইউপি নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে সদর উপজেলা ও সদর-সংলগ্ন ইউনিয়ন পরিষদ অগ্রাধিকার পাবে। প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হতে পারে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz