মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
রাজনীতি

অপরিবর্তিত রয়েছে মাওলানা আরশাদ মাদানির স্বাস্থ্যগত পরিস্থিতি, সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের অনুরোধ

বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় আক্রান্ত জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও প্রখ্যাত আলেম মাওলানা সাইয়েদ আরশাদ মাদানির স্বাস্থ্য পরিস্থিতির এখনো কোনো উন্নতি দেখা যায়নি। তাঁর সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে দেশবাসীর প্রতি বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছেন জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদের মুহতামিম মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া।

অপরিবর্তিত রয়েছে মাওলানা আরশাদ মাদানির স্বাস্থ্যগত পরিস্থিতি, সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের অনুরোধ

শনিবার এক শোক প্রকাশ ও দোয়ার আহ্বানে মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া বলেন, মাওলানা আরশাদ মাদানির ইলম, ইখলাস ও দ্বীনি প্রজ্ঞা মুসলিম সমাজে তাঁকে অনন্য উচ্চতায় আসীন করেছে। বর্তমান শারীরিক দুর্বলতা ও অসুস্থতার এই সময়ে উম্মাহর স্বার্থে তাঁর সুস্বাস্থ্য অত্যন্ত জরুরি।

তিনি আরও উল্লেখ করেন যে, বৈশ্বিক ও আঞ্চলিক পরিমণ্ডলে মুসলিম উম্মাহর দিকনির্দেশনায় এই নেতার অবদান অনস্বীকার্য। এ অবস্থায় তাঁর ভক্ত-অনুসারীসহ সকল ধর্মপ্রাণ মুসলমানকে তাঁর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে হাত তোলার অনুরোধ জানান এই জ্যেষ্ঠ আলেম।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz