মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের, নতুন শনাক্ত ১৪১৪

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৮ জন প্রাণ হারিয়েছেন এবং নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৪১৪ জন। নিহতদের মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের, নতুন শনাক্ত ১৪১৪

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ১ হাজার ৪১৪ জন সন্দেহজনক রোগীর মধ্যে ১৫৮ জনের হাম পজিটিভ শনাক্ত হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯২ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৯৯ জন রোগী।

অধিদপ্তরের সামগ্রিক তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ২ লাখ ৪৮ হাজার ৬০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে এবং এর মধ্যে ২৫ হাজার ২৬৯ জন নিশ্চিত রোগী। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ২ লাখ ২১ হাজার ৫৩৯ জন রোগীর মধ্যে ২ লাখ ১২ হাজার ৪০২ জন সুস্থ হয়ে উঠেছেন। চলতি বছরের এই সময়ে হাম উপসর্গে মোট ১ হাজার ২০৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা ১০৫ জন।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz