মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

মহাকাশে রহস্যময় বস্তু ‘১৯৯৮ কেওয়াই২৬’: গ্রহাণু নাকি নিখোঁজ সোভিয়েত যান?

মাধ্যাকর্ষণ শক্তির বাইরে অন্য কোনো অজানা শক্তির প্রভাবে গতিপথ পরিবর্তন করা মহাজাগতিক বস্তু ‘১৯৯৮ কেওয়াই২৬’ নিয়ে বিজ্ঞানীদের মধ্যে জোর বিতর্ক শুরু হয়েছে। একদল গবেষক এটিকে ১৯৮৮ সালে হারিয়ে যাওয়া সোভিয়েত মহাকাশযান ‘ফোবোস-১’ বলে দাবি করলেও অন্যরা একে ধূমকেতু বা গ্রহাণু বলে মনে করছেন।

মহাকাশে রহস্যময় বস্তু ‘১৯৯৮ কেওয়াই২৬’: গ্রহাণু নাকি নিখোঁজ সোভিয়েত যান?

গণমাধ্যমে প্রকাশিত তথ্যমতে, ২০২৫ সালে ‘নেচার কমিউনিকেশনস’ সাময়িকীতে প্রায় ১১ মিটার ব্যাসের এই বস্তুটির কথা উল্লেখ করা হয়। সম্প্রতি হার্ভার্ডের বিজ্ঞানী আভি লোয়েব ও তাঁর দল বস্তুটির আলো প্রতিফলন ও ঘূর্ণন গতির বিশ্লেষণ করে জানান, এর বৈশিষ্ট্যগুলো চার দশক আগে নিখোঁজ হওয়া সোভিয়েত যান ‘ফোবোস-১’-এর সঙ্গে হুবহু সামঞ্জস্যপূর্ণ। লোয়েব মজা করে মন্তব্য করেছেন, ভবিষ্যতে ক্যামেরায় এর গায়ে ‘মেড ইন দ্য ইউএসএসআর’ লেখা দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

অন্যদিকে, বিজ্ঞানীদের অপর অংশের মতে এটি একটি ‘ডার্ক কমেট’ অথবা পানিশূন্য গ্রহাণু, যার ভেতরের গ্যাস বা সূর্যের বিকিরণের কারণে গতিপথ বদলাচ্ছে। নাসা জানিয়েছে, বস্তুটি থেকে পৃথিবীর কোনো বিপদের আশঙ্কা নেই। এই রহস্যের চূড়ান্ত সমাধান মিলতে পারে ২০৩১ সালের জুলাই মাসে, যখন জাপানের হায়াবুসা-২ মহাকাশযান বস্তুটির খুব কাছ থেকে ছবি ও তথ্য সংগ্রহ করবে।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz