মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে রাজধানীর বারিধারা এলাকার একটি বাসা থেকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

এসআরবি সূত্রের নিশ্চিত করা তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে এসআরবি-১-এর একটি বিশেষ দল রাজধানীর বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে এবং সেখান থেকে সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে আটক করে। গ্রেপ্তারের পর তাঁকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য গুলশান থানা-পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সাবেক এই মেয়রের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। তবে কোন সুনির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz