মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
রাজনীতি

সংসদ অধিবেশন শেষে নিজ নিজ এলাকায় ফেরার নির্দেশ পেলেন বিএনপির এমপিরা

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় দলীয় এমপিদের নিজ নিজ নির্বাচনি এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এই নির্দেশনা প্রদান করা হয়।

সংসদ অধিবেশন শেষে নিজ নিজ এলাকায় ফেরার নির্দেশ পেলেন বিএনপির এমপিরা

বৈঠক সূত্রের তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গার্মেন্টস খাতের সংকট নিরসন এবং সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় দলীয় সংসদ সদস্যদের নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকার নির্দেশ দেন সংসদ নেতা।

হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজানের সঞ্চালনায় সভায় দলের জ্যেষ্ঠ নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও সংসদীয় দলের সদস্যরা অংশ নেন। অধিবেশনের সমাপ্তি ঘটায় এখন থেকে সংসদ সদস্যদের মাঠপর্যায়ে সাংগঠনিক ও উন্নয়নমূলক তদারকিতে সক্রিয় হওয়ার বার্তা দেওয়া হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানিয়েছেন।

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz