মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
রাজনীতি

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জামায়াত আমিরের 

 অনলাইন ডেক্স:  

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো হামলাকারীদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। হামলাকারীদের কঠিন শাস্তি হবে কিনা, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

১৪ জুলাই মঙ্গলবার সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। 

তিনি লেখেন, ‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর অনাস্থা প্রকাশ করে জামায়াত আমির পোস্টে আরও লেখেন, ‘জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে।’ তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এদের খুঁটির জোর কোথায় ?’ 

রাজনীতি
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz