মূল খবরে যান

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬৮ অগ্রহায়ণ ১৪৩৩ ই-পেপার

সত্যের সাথে আগামীর পথে

শিরোনাম
জাতীয়

বিসিএস কর্মকর্তা আশ্রাফুল ইসলামের বাবার মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর গভীর শোক

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৯তম ব্যাচের কর্মকর্তা এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের একান্ত সচিব (উপসচিব) আশ্রাফুল ইসলামের বাবা মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিসিএস কর্মকর্তা আশ্রাফুল ইসলামের বাবার মৃত্যুতে ভূমি প্রতিমন্ত্রীর গভীর শোক

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

প্রতিমন্ত্রীর শোকবার্তা

এক শোকবার্তায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “মরহুম মোজাম্মেল হক ছিলেন একজন সৎ, নীতিবান ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তার আকস্মিক প্রয়াণে পরিবার ও সমাজ একজন গুণী এবং অভিভাবকতুল্য মানুষকে হারাল।”

প্রতিমন্ত্রী আরও বলেন, “আমি পরম করুণাময় মহান আল্লাহর দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্য ও নিকটজনদের প্রতি আমার গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন—আমিন।”

জাতীয়
খবরটি শেয়ার করুন কপি হয়েছে

ফটোকার্ড

১২০০×১২০০ — ফেসবুকে পোস্ট করুন, খবরের লিংক দিন কমেন্টে।

ফটোকার্ড তৈরি হচ্ছে…
ডাউনলোড করুন কার্ডে লেখা থাকে “বিস্তারিত কমেন্টে” — পোস্ট করার পর প্রথম কমেন্টে খবরের লিংক দিন।
ডেভেলপ করেছে Metanoz